শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

দাবি না মানা হয়, না’গঞ্জ থেকে সারা দেশে আন্দোলনের প্রস্তুতি : কামরুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৮ 🪪

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম বলেছেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবায় নিবেদিত হলেও তাদেরকে অবহেলা ও নির্যাতনের শিকার হতে হয়। তিনি সরকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আপনাদের সন্তান, বন্ধু ও ভাই। আমাদের সুস্থ-সচল থাকলেই দেশ এগিয়ে যাবে। আমাদের পাশে দাঁড়ান।”

রবিবার (১১ মে) দুপুরে ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাচা ভবনের মিলনায়তনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীরা সর্বদা রাষ্ট্রের পাশে থাকলেও তাদের ন্যায্য দাবি উপেক্ষিত। যদি আমাদের দাবি না মানা হয়, নারায়ণগঞ্জ থেকে শুরু করে সারা দেশে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশ অচল করে দেওয়া হবে।” তিনি সরকার ও নীতিনির্ধারকদের কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও পাঁচ দফা দাবি পূরণে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এই সম্মেলনে কর্মচারী নেতারা স্পষ্ট করে দেন, দাবি আদায়ে সরকারের সঙ্গে সহযোগিতা ও প্রয়োজনে আন্দোলন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102