সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

বন্দরে চাঁদার দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০২ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে চাঁদার দাবিতে গাছ কাটতে বাধাসহ রাবেয়া আক্তার(৩৭) নামে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে কথিত জাতীয় পার্টির নেতা সালাম ও তার উচ্ছশৃঙ্খল পুত্রসহ সহযোগীরা ।
এ ঘটনায় নিরীহ গৃহবধূ রাবেয়া আক্তার ১০ মে শনিবার রাতেই বাদী হয়ে জাপা নেতা সালাম ও তার পুত্রসহ ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন নিন্মরূপঃ বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী রাবেয়া আক্তার (৩৭), স্বামী- মোঃ সুমন, সাং- মদনগঞ্জ বকুলতলা, উপজেলা/ থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, আপনার বন্দর থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ আব্দুস সালাম (৪৫), পিতা- মৃত সিদ্দিক মিয়া, ২। মোঃ শিশির (২০), পিতা- মোঃ আব্দুস সালাম, ৩। মোসাঃ আসমা (৪০), স্বামী- মোঃ আব্দুস সালাম, ৪। মোসাঃ কণা (১৮), পিতা- মোঃ আব্দুস সালাম, সর্ব সাং- মদনগঞ্জ বকুলতলা, উপজেলা/থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীদ্বয় আমাদের প্রতিবেশী। আমার স্বামী প্রবাসে থাকার সুবাদে আমি আমার সন্তান শাশুড়ি নিয়া বাড়িতে একা থাকি এবং তাহার সুযোগ নিয়া বিবাদীদ্বয় আমাদের নানা ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদান করে। আমরা আমাদের বসতবাড়ির গাছ কাটিতে গেলে উক্ত বিবাদীদ্বয় আমাদের নিকট হইতে টাকা দাবি করে এবং তাহাদের চাহিদা মতো টাকা না দিলে আমাদের বাড়িতে কোন ধরনের কাজ করিতে দিবে না মর্মে হুমকি দেয়। গত ৫মে সকাল অনুমান পৌণে ১০টায় আমরা বন্দর থানাধীন মদনগঞ্জ বকুলতলা সাকনিস্থ আমাদের বসতবাড়িতে আমরা শ্রমিক নিয়া একটি কড়ই গাছ কাটিতে গেলে উক্ত বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্র, ছুরি চাকু নিয়া আসিয়া বাঁধা প্রদান করিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উক্ত ১ ও ২নং বিবাদী আমাদের গাছ কাটার শ্রমিকের পায়ের রগ কাটিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে। সে সময় আমরা তাহাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীদ্বয় আমাদের মারপিট করিতে উদ্ধত হয় এবং বেশি বাড়াবাড়ি করিলে আমাদের জীবন নাশ করিবার হুমকি ধামকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীগণের এহেন আচরণে আমরা ভয় ও আতঙ্কে আছি এবং বিবাদীদের দ্বারা বর্ণিত স্থানে আইন শৃঙ্খলার অবনতিসহ খুন জখমের আশঙ্কা করিতেছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102