সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৩তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

ফতুল্লায় সন্ত্রাসী কাজল বাহিনীর হামলায় ব্যবসায়ী বশির সিকদার আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৫৬ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় বাকি টাকা ফেরত চাওয়ায় সন্ত্রাসী কাজল বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ বশির সিকদার (৪২), পিতা- হাজী মোঃ বাদল শিকদার, মাতা- হালিমা বেগম, সাং- পিলকুনী,, থানা- ফতুল্লা, বাদী হইয়া একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করেন বিবাদী মেহেদী হাসান কাজল (৩৬), পিতা- জিয়াউল হক, সাং- দাপা ইদ্রাকপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদী একজন সন্ত্রাসী ও খুবই খারাপ প্রকৃতির লোকজন হয়। আমি দীর্ঘদিন যাবৎ ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর রেলস্টেশন মজিদ মেম্বার মার্কেটে “মসলার দোকান” দিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। উক্ত বিবাদী প্রায় সময়ই আমার দোকান হইতে বাকিতে পন্য ক্রয় করিত। সেই সুবাদে বিবাদীর নিকট হইতে আমি সর্বমোট- ৩,৩১০/- (তিন হাজার তিনশত দশ) টাকা পাওনা হই। বিবাদীর নিকট হইতে টাকা চাহিলে সে আমাকে দেই-দিচ্ছি বলিয়া বিভিন্ন তারিখ ও সময় প্রদান করিয়া আমার সহিত তালবাহানা করিয়া আসিতেছে। সর্বশেষ গত ০৮/০৫/২০২৫ ইং তারিখ রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমার বর্ণিত ঠিকানা সংলগ্ন রেজাউলের সাইকেলের গ্যারেজের সামনে উক্ত বিবাদী আমাকে দেখিতে পাইয়া আমার পথরোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীকে গালিগালাজ করিতে নিষেধ করার কারণে সে আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করিতে উদ্ব্যত হয় এবং তাহার সাথে থাকা ধারালো ছুরি-চাকু বাহির করিয়া আমার সম্মুখে ঠেকাইয়া এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি তাহার নিকট হইতে পাওনা টাকা নিয়া বেশি বাড়াবাড়ি করি, তাহা হইলে বিবাদী আমাকে এলাকার সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর লোকজন দ্বারা যেকোন সময় কোপাইয়া জানে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত বিবাদী একজন কুখ্যাত ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিধায় বিবাদীর কার্যকলাপে আমি ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভূগতেছি।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102