বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির উদ্বোধন: ১০ হাজার গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (১০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কর্মসূচির সূচনা করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর মাওলানা মঈনউদ্দীন আহমদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি’র আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণ সংহতি আন্দোলন এর সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী আন্দোলনের এর নীরব রায়হানসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এদিন জেলার ১৪টি স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” পরে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পানাম নগর ও সার্কিট হাউজে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন।

এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জকে সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102