সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

র‍্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১,৯৫০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। গত ৯ মে রাত আনুমানিক ১১:৫০টায় সিদ্ধিরগঞ্জ থানার দশতলা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মো. জিলানী (২৫) ও মো. হৃদয় (২০) কুমিল্লা জেলার বাসিন্দা। তারা মোটরসাইকেলের মাধ্যমে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে আসছিল, যা পরে নারায়ণগঞ্জে বিক্রির জন্য পাঠানোর পরিকল্পনা ছিল। র‍্যাবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১,৯৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102