সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রশাসনে আওয়ামীলীগের পেতাত্মা  এখনো ঘাপটি মেরে বসে আছে -মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৩৪ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, গত দুই দিন ধরে ঢাকার গুরুত্বপূর্ণ যমুনার এরিয়া খুব গরম। সবাই বলছে ভ্যান ভ্যান আওয়ামীলীগ ভ্যান। আমরা যদি বলি আওয়ামীলীগ এতদিন যে দু:শাসন করেছে, এরপরও যদি বলি বাংলাদেশে যদি তারা দুই-চার কোটি লোক থেকে থাকে, তাহলে তারা কি অমানুষিক মানুষের উপর নির্যাতন চালিয়েছে আজকে পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কেন আপনাদের নিষিদ্ধের দাবী তুলেছে এটা আপনাদের কাছে জাতি জানতে চায়। এ জন্য জাতি আজ আওয়াজ তুলেছে তাদের নিষ্পেসন থেকে নিষ্পাপ হাজার হাজার, লক্ষ লক্ষ লোক তাদের কাছ থেকে রেহাই পায় নাই। বিগত দিনে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, কি জন্য দিয়েছে আমরা তা জানি না। তারা টাকা দিয়ে মানুষ হত্যা করেছে। সুতরাং যারাই জালিমবাজী করবে, যারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালাবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহন করেব তারা রাজনীতি করবে কি করবে না।
শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মাওলানা আব্দুল জব্বার বলেন, ২৪ এর জুলাইয়ের যে গনহত্যা, শত শত ছাত্রকে, মহিলাকে, পুরুষকে পাখির মত গুলি করে হত্যা করে শেষ করেছে। তার ডকুমেন্ট রয়েছে। আমাদের সাবেক মেয়র ছিলেন, আওয়ামীলীগ কি জিনিস, আওয়ামীলীগের পেতাত্মাা এখনো রয়েছে। সাবেক মেয়র আইভীর ৫টি হত্যা মামলা। তাকে এরেস্ট করতে গত রাতে যাওয়া হয়েছিল। সারারাত অনেক যত্ন করে আদর করে সেখানে যারা পুলিশ ছিলেন তারা তাকে গ্রেফতার করলেন না। তার বক্তব্য হল গ্রেফতার করতে হলে সকালে কইরেন। তাকে গ্রেফতার করার আগে তিনি সংবাদ সম্মেলন করে সেখান থেকে বের হলেন। কিন্তু আগে যদি কেউ জামায়াত, বিএনপি কিংবা বিরোধী মতের হলে তার বিরুদ্ধে মামলা, ওয়ারেন্ট ধুরে থাক তাকে বাড়ি-ঘর ভেঙ্গে থানায় নিয়ে না যাওয়া পর্যন্ত এই প্রশাসন ক্ষান্ত হত না। আজকে এমন কি হল এমন ভাবে সারা রাত শেষ করে আবার একজন আসামী সংবাদ সম্মেলন করে বের হতে হবে। তাই বুঝা যায় প্রশাসনে আওয়ামীলীগের পেতাত্মা এখনো ঘাপটি মেরে বসে আছে। এখনো তারা বিশ্বাস করতেছে আপা আবারো ফিরে আসবে। আপা যে অপকর্ম করে আপনাদেরকে ফেলে চলে গেছে সে আপা আর বাংলাদেশে ফিরে আসবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার নায়েবে আমীর হুমায়ুন রফিকের সভাপতিত্বে উক্ত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এবং প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক কর্মপরিষদ সদস্য আলহাজ মো: আব্দুর রহমান ও সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার সেক্রেটারী হাবিবুর রহমান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102