শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৮৯ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক যানজটমুক্ত করতে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ( ৮ মে ) বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফ্তা মেহনাজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহআলম ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় ১০০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সেগুফ্তা মেহনাজ জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহাসড়কে অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের কারণে প্রায়শই যানজটের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় প্রশাসনের এ পদক্ষেপ যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102