বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

না’গঞ্জ জেলা আইনজীবীদের সাথে জাকির খানের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১৬ 🪪

নারায়ণগঞ্জ জেলার আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে এই শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এ সময় সদ্য কারামুক্ত জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় আইনজীবীরা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এ সময় বলেন, জাকির খানের জীবন ষড়যন্ত্রের মধ্যে কেটেছে। তাকে দীর্ঘদিন জেলে ও পলাতক জীবন কাটাতে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার মতো এত বড় ত্যাগী আর কেউ নেই। জেলে থাকাকালেও তার অনুসারীরা তার পক্ষে শক্ত আন্দোলন গড়ে তুলেছিল। আমরা সবসময় তার পাশে আছি এবং থাকব।”

জাকির খান বলেন, সবাইকে ধন্যবাদ জানাতেই আজ আমি এখানে এসেছি। সাংবাদিক ও মিডিয়া নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারণে আমি মুক্তি পেয়েছি।

এ সময় রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, এপিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ফুল ছিটিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102