বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

না’গঞ্জ সিটি কর্পোরেশন ঈদুল আযহায় ২৬টি পশুর হাট স্থাপনের প্রস্তুতি নিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৪৯ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবার ২৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। গত বছর ১৫টি হাট ইজারা দেওয়া হলেও এবার সংখ্যা বেড়েছে। সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে এসব হাট স্থাপন করা হবে।

ইতিমধ্যে হাটের খসড়া তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের অনুমোদন পেলে দরপত্র আহ্বান করা হবে বলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

এদিকে, শহরের ভেতরে আলাউদ্দিন খাঁ স্টেডিয়ামে (জিমখানা স্টেডিয়াম) পশুর হাট বসানোর প্রস্তাব এসেছিল বিএনপির এক নেতার পক্ষ থেকে। তবে, শহরের ভেতরে হাট স্থাপন করলে যানজটের আশঙ্কা থাকায় এ স্থানটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের অনুমোদনের পর দরপত্র আহ্বান করা হবে। সর্বোচ্চ দরদাতারা শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য হাটগুলোর ইজারা পাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102