বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্

তিতাস গ্যাসের অভিযানে সোনারগাঁয়ে ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১৮ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে বুধবার (৭ মে) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে সোনারগাঁ উপজেলার সাদিপুর, নয়াপুর ও কাঁঠালিয়াপাড়া এলাকায় তিনটি স্থানে তিনটি খাবার হোটেল ও দুই কিলোমিটার এলাকাজুড়ে দুই শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় অবৈধ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে এস্কেভেটর দিয়ে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিল ও অপসারণ করা হয়।

তিতাস গ্যাসের স্থানীয় ব্যবস্থাপক ও প্রকৌশলীদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান ও ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102