শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

গণহত্যার মামলার আসামী সালাউদ্দীনের পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেন আইনজীবী খোরশেদ মোল্লা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩২২ 🪪

মঙ্গলবার (৬ মে) দুপুরে বিএনপিপন্থি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা সালাউদ্দীনের পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। অনাপত্তি পত্র জমা দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।

খোরশেদ আলম মোল্লা বলেন, “সালাউদ্দীন সাংবাদিকের উপর হামলা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা মামলার আসামি—এ তথ্য আমার জানা ছিল না। আসামিপক্ষ বিষয়টি আমার কাছে গোপন করেছেন। এখন আমি তা জানতে পেরেছি, তাই আমি আর তার পক্ষে মামলা পরিচালনা করব না।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা আমার ভাই। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক। তাদের বিপক্ষে গিয়ে মামলা লড়া আমার পক্ষে সম্ভব নয়। বরং আমি সবসময় সাংবাদিকদের পক্ষে থেকেছি এবং তাদের জন্য আইনি সহায়তা দিতে প্রস্তুত।

গত ৪ মে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘প্রতিরোধ স্তম্ভ’-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে মিলন বিশ্বাস গুরুতর আহত হন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ সালাউদ্দিনকে আটক করে এবং মামলা রুজু করা হয়।

এই মামলায় সালাউদ্দীনের পক্ষে আইনি লড়াইয়ের দায়িত্ব নিয়েছিলেন খোরশেদ আলম মোল্লা। তবে সালাউদ্দীনের বিরুদ্ধে সাংবাদিক হামলা ও গণহত্যা মামলার আসামি হওয়ার তথ্য জানার পর তিনি মামলা থেকে নিজেকে গুটিয়ে নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102