শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

না’গঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩৭ 🪪

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৬ই মে, সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচারের দাবি জানানো হয়।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি, দৈনিক সংবাদ সারাবেলা ও দৈনিক ডান্ডি বার্তা পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি,
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি এনামুল হক সিদ্দিকী,ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম,
নারায়ণগঞ্জ মেইলের সম্পাদক মাসুদ রানা রনি, খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, একুশে টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, কালবেলার আরিফ হোসাইন কনক, দৈনিক দেশটিনির হারুনুর রশীদ সাগর, সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহেদ, মাল্টিমিডিয়ার রিপোর্টার রাকিবুল হাসান, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, রিপন আহমেদ, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সোহেল সরকার, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রফিকউল্লাহ রিপন, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক মনির হোসেন, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি জহিরুল হক, বিপি নিউজের দিপ্ত দেবনাথ, প্রতিদিনের নারায়ণগঞ্জের সাব্বির আহমেদ, এখন টিভির ভিজে আব্দুল্লাহ আল মামুন, নাগরিক টিভির রায়হান রনি এবং এশিয়ান টিভির আরিফ আলম প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘প্রতিরোধ স্তম্ভ’-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে মিলন বিশ্বাস হৃদয় ও তার সহকর্মী ফটো সাংবাদিক হাবিব খন্দকার এর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে তিনি গুরুতর আহত হন সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়। এই ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ সালাউদ্দিন নামের একজনকে আটক করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102