রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

নাসির উদ্দীন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৫ 🪪

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোডস্থ সিটি দোয়েল প্লাজা এর সামনে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের পক্ষ থেকে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই স্মরণ সভার আয়োজন করে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, নাসির উদ্দীন পিন্টু ছিলেন কর্মী গড়ার কারিগর। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রধান ফজলুর রহমান আমাকে বলেছিলেন, পিন্টু বেঁচে থাকলে তদন্ত আরও ভালোভাবে করা যেত। তিনি তার প্রতিবেদনে উল্লেখ করে গেছেন, পিন্টুকে হত্যা করা হয়েছে এবং ভবিষ্যত সরকার যেন এর বিচার নিশ্চিত করে।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। জাকির খান জেল থেকে মুক্তি পেয়েছেন। নারায়ণগঞ্জের পাঁচটি আসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করার মতো সক্ষমতা শুধুমাত্র তারই আছে। ২০০১ সালেও তিনি এই দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন।

এ সময় অনুষ্ঠানে পিন্টুর ভাই রিয়াজুদ্দিন মনির ও রিন্টু উপস্থিত থেকে তার হত্যার বিচার দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম,  মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুজন মাহমুদ, ফতুল্লা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ, জেলা মৎসজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, যুবদল নেতা কাঞ্চন আহমেদ, জেলা প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক হাজী সুমন মাহমুদ সহ প্রমুখ।

অনুষ্ঠানে পিন্টুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক অবদান ও আদর্শকে স্মরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102