শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে আজমির ওসমানের দুই ক্যাডার গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৫৪ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকার আমির হোসেন ওরফে সনেট (৪০) ও সজিব (২০)। রোববার (৪ মে) রাত ৩টার দিকে গোদনাইল ধনকুন্ডা খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, টহলরত পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিলে তারা গুলি চালানোর চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ দলের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থক হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।

ওসি শাহিনূর আলম বলেন, “তাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। পিস্তলটি পরীক্ষা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

**প্রকাশ: ৫ মে ২০২৪**

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102