বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি

রুপগঞ্জেে টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৭২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে দগ্ধ হওয়া ৪ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। মৃতদ্বয় হলেন কারখানার নিরাপত্তাকর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২)।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় কবির এবং রোববার দিবাগত রাত ৩টায় হান্নান মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শাওন জানান, কবিরের শরীরের ৫৩% এবং হান্নানের ৪০% পুড়ে গিয়েছিল, সঙ্গে তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত সাইফুল ইসলাম ভর্তি আছেন, যার অবস্থা আশঙ্কাজনক।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের কাজীপাড়ায় মঞ্জু টেক্সটাইল মিলে এই বিস্ফোরণ ঘটে। এতে নিরাপত্তাকর্মী কবির হোসেন, হান্নান, অ্যাকাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০) ও মধু (২৩) গুরুতরভাবে দগ্ধ হন।

সাইফুলের বাবা ফারুক আহমেদ জানান, মে দিবসে কারখানা বন্ধ থাকলেও সেদিন সকালে সাইফুল কাজে যান। গেটে প্রবেশকালে তিনি গ্যাসের তীব্র গন্ধ পান এবং কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে আসে।

ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা দ্রুত ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102