শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক হৃদয়ের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৬০ 🪪

সন্ত্রাসীদের বর্বর হামলায় আহত উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাহসী সাংবাদিক হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এ দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

আজ শনিবার বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেন এবং সাংবাদিক হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তাঁরা হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের উপর এ ধরনের বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির ,
জয়েন্ট সেক্রেটারি আমান উল্লাহ আমান , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মামুনুর রশীদ,
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মুহাম্মাদ জুবায়ের হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাঁরা সাংবাদিক হৃদয়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “সত্যের পক্ষে কলম চালানো মানুষেরা কখনও একা পড়ে না।”

উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক হৃদয় স্থানীয় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তাঁর সাহসিকতাপূর্ণ সাংবাদিকতা দীর্ঘদিন ধরেই জনস্বার্থে কাজ করে আসছিল।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102