শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

তুচ্ছ ঘটনায় কিশোর ইয়াসিন খুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৪৭ 🪪

সিদ্ধিরগঞ্জের কুতুবপুর এলাকায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) রাত ১০টার দিকে লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে একদল তরুণের মধ্যে সামান্য বিষয় নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত কিশোরের নাম ইয়াসিন (১৭)। সে ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। ইয়াসিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরে মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্তবর্তী এলাকায় একদল কিশোরের মধ্যে হঠাৎ উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি দ্রুত সহিংসতায় রূপ নিলে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম নিয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য দেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102