শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে মাসদাইর পতেঙ্গার মোড় যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নগরীর যানজট নিরসনে স্বেচ্ছাসেবী কার্যক্রমে ব্যবসায়ী সমাজের ধারাবাহিক ভূমিকা অব্যাহত  আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন,নাঃগঞ্জ শাখা’র উদ্যোগে আলোচনা ও সসদ্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা: মুফতি মাসুম বিল্লাহ ওসমান হাদীর উপর গুলির ঘটনায় মাসুদুজ্জামানের গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ ক্ষমতাকে কেউ যেন ‘জমিদারি’ মনে না করে, স্বৈরতন্ত্র রোধেই ৩১ দফা: কমরেড সাইফুল হক এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস: অঞ্জন দাস নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ

বন্দরে নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শন করলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২২ 🪪

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় প্রকল্পের গুণগত মান ও সময়মতো সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বন্দর উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।

জেলা প্রশাসক নির্মাণাধীন সাইলো ও গুদামের বিভিন্ন দিক উপদেষ্টাকে অবহিত করেন। পরে প্রকল্পের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজের অগ্রগতি, মান নিশ্চিতকরণ ও সময়সীমা নিয়ে আলোচনা হয়।

পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার খাদ্য মজুদ, ওএমএস কার্যক্রম, বিতরণ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। জেলা প্রশাসক চলমান প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

এ ধরনের পরিদর্শন ও সমন্বয় সভা স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা জোরদার, প্রকল্পের গুণগত মান নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে উপদেষ্টা মহোদয় প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102