সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা  

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লীদের মানববন্ধন: এক মাদক বিক্রেতাকে উত্তম-মাধ্যম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৪১ 🪪

নারায়ণগঞ্জের বাইতুল আযীম জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লীদের মাদকবিরোধী মানববন্ধন চলাকালে এক মাদক বিক্রেতাকে ধরে উত্তম-মাধ্যম দেওয়া হয়। তবে জনতার রোষের মুখে সে পালিয়ে যায়। নারায়ণগঞ্জ ক্যাব্রিয়ান স্কুলের বিপরীতে জেলা প্রশাসনের নাকের ডগায় মাদকের অবাধ ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, সন্ধ্যা নামলেই চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। রেজিস্ট্রি ভবন, জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের আশেপাশেও মাদকের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, “এলাকায় বহু স্কুল-মাদ্রাসা থাকলেও মাদকবিরোধী কোনো কার্যকর পদক্ষেপ নেই। ফলে কিশোর-তরুণরা সহজেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমরা এই সমস্যা থেকে মুক্তি চাই।

বাইতুল আযীম জামে মসজিদের ইমাম মাওঃ নাজমুল ইসলাম বলেন, “এখানে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা হয়, যা মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লীদের চলাচলে বিঘ্ন ঘটায়। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মসজিদের সেক্রেটারি মোঃ মোশারফ হোসেন বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। নারায়ণগঞ্জ জেলা পরিষদের কেন্দ্রস্থলে মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।

স্থানীয়রা দাবি করছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102