বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বন্দরে রইসউদ্দিন হত্যার প্রতিবাদ সভা অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৩৩ 🪪
আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই” লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে “আমার ভাই কবরে আসামীরা বাহিরে”এই শ্লোগানকে সামনে রেখে নিরীহ ইমাম রইসউদ্দিন হত্যার প্রতিবাদে ২ মে শুক্রবার বিকেল ৫টায় বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ও হিলফুল ফুযুল শান্তি সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ। হিলফুল ফুষুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, ক্বারী মাওলানা মো. রবিউল ইসলাম,মাওলানা মো. আল আমিন,মাওলানা ইমন হোসেন বাহারী ও মাওলানা রাসেল হোসাইন কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুষুল শান্তি সংঘের সাধারণ সম্পাদক নাজির হোসেন,শিশির আহমেদ শাওন,হাফেজ আল আমিন,ওমর ফারুক,আল আমিন,সাদ্দাম হোসেন,কবির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,এক ফ্যাসিস্ট সরকার গিয়েছে এখন আরেক ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব ঘটেছে। যেখানে থানা হেফাজতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই সেখানে কোথায় গিয়ে বাঁচার জন্য আর্তনাদ করবে। তারা আরো বলেন,এই সরকারের পুলিশ কাফেরকেও হার মানিয়েছে আমার ভাই রইসউদ্দিন সামান্য পানি খেতে চেয়েছে তাকে পানি পর্যন্ত খেতে দেয়া হয়নি। এটা কি মানুষের কাজ আমরা জালেমের দেশে বসবাস করছি। আমরা বর্তমান সরকারকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই অনতিবিলম্বে রইসউদ্দিনের মামলা গ্রহণ করে দ্রুত খুনীদেরকে গ্রেফতার করুন অন্যথায় কঠিন থেকে কঠিন আন্দোলনের উদ্যোগ নেয়া হবে। আমরা এজিদের বংশধরদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করবো।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102