বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

যাবজ্জীবন রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১১ এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৮১ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আদালতের রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আসামি হাবিবুল্লাহ মিয়াকে (৩৪) ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সেন্দী এলাকায় শামীম (৩০) ও হাবিবুল্লাহ (৩৪) নামে দুই ভাই স্বপন (৩৫) কে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত স্বপন একই এলাকার কাহেন্দীর বাসিন্দা ছিলেন। পরে নিহতের বোন জাহানারা বেগম হত্যা মামলা দায়ের করলে গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন, যা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন।

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ রায় প্রকাশের পরই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। ১ মে বিকালে ডেমরার মাতুয়াইল আশ্রাফ আলী রোডে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে আটক করা হয়। তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। র‍্যাব-১১ গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত ৮১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১০৫ জন হত্যা মামলার আসামি, ৪৭ জন ধর্ষণকারী, ১৩ জন অস্ত্র ব্যবসায়ী ও ২৬৬ মাদক কারবারিসহ মোট ৫৫০ জনের বেশি অপরাধীকে গ্রেফতার করেছে। এছাড়া ৮৫টি অস্ত্র, ১,২৮৫ রাউন্ড গোলাবারুদ ও বিপুল মাদক উদ্ধার করা হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102