বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৭ 🪪

জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে আজ একটি মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্যে এ অভিযানটি চালানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন ও মোঃ নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া, রাস্তায় যানজট সৃষ্টিকারী যানবাহন অপসারণ করে জনগণের চলাচল সহজ করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআরটিএ’র যৌথ সহযোগিতায় এ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়, যা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

জেলা প্রশাসনের এই উদ্যোগ শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102