সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

ছাত্রসেনা রইস উদ্দিন কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়েত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ 🪪
নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়েত এর জেলার সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদ আল কাদরী বলেছেন, আমাদের অপরাধ কি,আমরাতো মানুষ হত্যা করতে পারবো না, গাড়ী ভাংচুর, অরাজকতা সৃষ্টি করতে পারবো না এমন প্রশ্ন করেন।
 তিনি আরও বলেন ২৪শের আন্দোলন থেকে ভেবেছিলাম দেশ থেকে বৈশম্য দুর হবে, কিন্তু কি দেখছি সেই বৈশম্য শেষ হয় নাই, একজন মসজিদের ইমাম কে নির্মমভাবে খুন করা হয়েছে, এমন কি অপরাধ করেছিলো মোহাম্মদ রইস উদ্দিন, যে তাকে হত্যা করতে হবে।
মঙ্গলবার (২৯শে এপ্রিল) বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়েত আয়োজিত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক সভাপতি মোঃ রইস উদ্দিন কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হুসাইন রা, আনহু কে হত্যার পূর্বে পানি পান করতে দেয়নি, ইহুদী, কাফের মুশরিকরা, ঠিক তেমনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়েতের  ভাই রইস কে পানি পান করতে দেয়নি একজন পুলিশ সদস্য, ইহুদীদের মতো আচরণ করেছে তার সঙ্গে, আমরা সেই পুলিশ সদস্য কে গ্রেপ্তারের মধ্যে দিয়ে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানাচ্ছে দেশের অন্তর্বর্তিকালিন সরকার প্রধান কে।
এসময় মোহাম্মদ আব্বাস উদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহলে সুন্নাত ওয়াল জামায়েতের নেতা  মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরী,মাওলানা জালাল উদ্দীন, মাওলানা একরামুল হক,মাওলানা আব্দুল মতিন  চাঁদপুরী, হাসান আল কাদরী, হাফেজ গোলাম পান্জাতন, মারুফ বিল্লাহ আবেদী,রিদওয়ানুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইমান হোসেন আল কাদরী,মোঃ হুসাইন রেজা, ওবায়দুল সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102