শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

অর্থের বিনিময়ে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে দাবী নেতৃবৃন্দের 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ 🪪
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদ্য অনুমোদিত  কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতৃবৃন্দ। 

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় নারায়ণগঞ্জ নগরীর  প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এড, নজরুল ইসলাম বলেন, কৃষক দলের জেলা কমিটি শাহিন ও আলমের কাছে নিরাপদ নয়। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। ইতোমধ্যে তোপের মুখে পড়ে দুজনকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ব্যক্তিস্বার্থের কারণে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগের দোসরদের নিয়ে জেলা কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

এড, নজরুল ইসলাম আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার বলেছেন, কোনো কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর থাকবে না। তাই দ্রুত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ভেঙে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলন চলাকালিন তিনি জেলা কৃষকদলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার সাবেক সভাপতি ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এড, নজরুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক ও সোনারগাঁ থানা আহ্বায়ক মোঃ সোহেল, সদস্য সচিব বাবুল আহমেদ, ফতুল্লা থানার আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল, রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি সার্জেন্ট মোঃ মমিন , সাধারণ সম্পাদক আমির হোসেন, সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সংগঠনিক সম্পাদক মোঃ জজ মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার নজরুল ইসলাম, -যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ওহাব, ফতুল্লা থানা কৃষকদল নেতা এড, শাহ আলম শামীম, শুক্কুর মাহমুদ, মোগড়াপাড়া ইউনিয়নের সভাপতি সুমন আহম্মেদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102