বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বন্দরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় র‍্যাবের অভিযানে এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২১৯ 🪪

নারায়ণগঞ্জের বন্দর থানায় এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় র‍্যাব-১১-এর অভিযানে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ এপ্রিল ২০২৫ তারিখে এ হত্যাকাণ্ড ঘটে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

বন্দর থানার সেনপাড়া এলাকার তিন রাস্তার মোড়ে ও বরিশাইল্লার একটি নির্মাণাধীন বাড়ির ছাদে মো. রনি মোল্ল্যা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায়, প্রায় ৩০ মাস আগে স্থানীয় একটি মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে রনির সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। পরে ৬ এপ্রিল বিকালে রনি তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথে আসামিরা তাকে ঘিরে ধরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

আসামিরা রনির মাথা, গলা, বুক, হাত ও পায়ে একাধিক আঘাত করে। পরে তার মরদেহ পার্শ্ববর্তী সরকারি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। রনির স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৭ এপ্রিল রনির স্ত্রী বন্দর থানায় ৭ নামসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেন (মামলা নং-০৮, ধারা-৩০২/৩৪)। র‍্যাব-১১ গোয়েন্দা তদন্ত শুরু করে এবং গোপন সূত্রের ভিত্তিতে আজ (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জের সদর থানার নয়াগাঁও মধ্যপাড়া থেকে আসামি সুমন (৪০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102