শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

না’গঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিনব্যাপী ‘বৈশাখী লোকনাট্য উৎসব’ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮১ 🪪

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিনদিনব্যাপী ‘বৈশাখী লোকনাট্য উৎসব’ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর চাষাড়া শহীদ মিনার চত্বরে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসাইন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে লোকনাট্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন,। লোকনাট্য আমাদের ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে সংযুক্ত করে। এ ধরনের আয়োজন শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান।

উৎসবের প্রথম দিনে বিভিন্ন লোকনাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। আগামী দুইদিনেও নানা ধরনের লোকনাট্য, গান ও নৃত্য পরিবেশিত হবে। স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবটি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102