শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

এসএসসি পরীক্ষার্থীদের যানজট মুক্ত যাতায়াত নিশ্চিতে যুবদলকে নির্দেশ গিয়াস উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ 🪪

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে গিয়াস উদ্দিনের নির্দেশে যানজট নিরসনে কাজ করেছে বিএনপির যুবদল নেতাকর্মীরা। রবিবার (২৭ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবদল নেতা সোহাগ, শেখ জামাল, ওসমান গনি, মোহাম্মদ রুবেল, হাসান, রাকিব, সাইফুল ইসলাম ভুট্টু ও শাহ আলমসহ অনেকে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, “পরীক্ষার্থীরা নানা কারণে মানসিক চাপে থাকে, আর যানজট তাদের এই চাপ আরও বাড়িয়ে দেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে আমরা পরীক্ষার্থীদের যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।”

তিনি আরও জানান, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102