বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জ জেলা উলামায়ে পরিষদ ও খতমে নবুয়্যত  কমিটির পরিচিতি সভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ 🪪
নারায়ণগঞ্জ জেলা  উলামা পরিষদ ও খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল তিনটায় নগরীর ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল।

এসময় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী।

সভায় আরো উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সাধারন সম্পাদক  মাওলানা আবু তাহের জিহাদী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর আহবায়ক মুফতী মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, দারুল কোরআন রূপগঞ্জের মুহতামিম মাওলানা বদরুল আলম সিলেটী, কারিমীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু সায়েম খালেদ, শায়খুল হাদীস মুফতী মুসা কাসেমী, ভূইগর কাসিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাঈল আব্বাসী, হাজীপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, হাজীগঞ্জ মাদ্রাসার মুহতামিম মুফতী ইমরান হোসাইন, বাগে জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুর রহীম, তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, বন্দর মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী আবুল কাসেম, ফতুল্লা ইমাম সমাজের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক কাসেমী, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, ফতুল্লা উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী ফয়জুল্লাহ, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, সোনারগাঁও লাধুরচর মাদ্রাসার মুহতামিম মুফতী আবু বকর কাসেমী, মাদরাসাতুশ শরফের মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাদানী একাডেমির পরিচালক মুফতী তানঈম মাদানীসহ প্রমুখ শীর্ষ উলামায়ে কেরাম প্রমূখ।

পরিচিতি সভায় ঘোষণা করা হয়, নারায়ণগঞ্জ উলামা পরিষদে সভাপতি হিসেবে আল্লামা আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতী জাকির হুসাইন কাসেমী নেতৃত্ব দেবেন। ৩১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের জিহাদী। এ কমিটি ৩০১ সদস্য নিয়ে গঠিত হয়।

সভায় মহানগর খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির আহবায়ক হিসেবে মুফতী মামুনুর রশীদ, সদস্য সচিব মুফতী মাহমুদুল হাসান এবং মহানগর উলামা পরিষদের আহবায়ক মুফতী আব্দুর রহমান, সদস্যসচিব মাওলানা আব্দুর রহীম, সহ-সদস্য সচিব মুফতী শেখ শাব্বীর আহমাদকে মনোনীত করা হয়।

এছাড়াও খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির আহবায়ক নির্বাচিত হন হযরত   কামাল, সদস্য সচিব মাওলানা  আব্দুল কাদির।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102