সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন: নাগরিক সমস্যা সমাধানে ৪ দফা দাবি

শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২১৭ 🪪

আজ সকাল ১১টায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নগরবাসীর দাবী আদায়ের লক্ষ্যে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং নগর উন্নয়নে চার দফা দাবির ওপর গুরুত্বারোপ করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. নগর জুড়ে নিরবচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, ২. সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ, ৩. শহরের প্রধান সড়কগুলোতে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভারব্রিজ স্থাপন, ৪. উন্নয়নমূলক কাজে সিটি কর্পোরেশনের গতিশীল পদক্ষেপ নিশ্চিত করা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন (উপসচিব) বরাবর পেশ করেন।

এই কর্মসূচির মাধ্যমে নগরবাসীর বাস্তব সমস্যাগুলো সামনে চলে আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102