বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু

র‍্যাব-১১-এর অভিযানে রায়হান হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২০০ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামায় উল্লিখিত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন প্রধান আসামি তাইজুল (৪০), তার স্ত্রী রাহিমা (৩৫) ও ছেলে তাইরিন (১৯)।

মামলার তথ্যমতে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন বিদেশে থাকতেন। একই এলাকার তাইজুলের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। এই সুসম্পর্কের সূত্রে তাইজুল রায়হানের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন। পরে রায়হান দেশে ফিরে টাকা ফেরত চাইলে তাইজুল টাকা দেওয়া এড়াতে নানা অজুহাত দেখান।

২৪ মার্চ ২০২৫ বিকাল ৫টায় তাইজুল রায়হানকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাইজুল ও সহযোগীরা তাদের দোতলা বাড়ির উপরের তলায় রায়হানকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। প্রথমে অপমৃত্যু (মামলা নং-১৯৭/২৫) রুজু করা হলেও, পরে নিহতের পিতা আদালতে হত্যার মামলা দায়ের করেন। ২২ এপ্রিল রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু হয়।

র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর-নারায়ণগঞ্জের একটি বিশেষ দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে ২২ এপ্রিল রাত ১০:৪৫টায় আড়াইহাজার থানার বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৩ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে তাইজুল এই মামলার মূল হোতা রাহিমা ও ছেলে তাইরিনও অভিযোগে জড়িত। তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকলে তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102