সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৫৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়

প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং সঞ্চালনা করেন শিক্ষক মোতালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবিকা সেলিনা সুলতানা, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন এবং বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান আজাদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিরাও অংশ নেন।

প্রধান অতিথি রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। আমার মা এখানে শিক্ষিকা ছিলেন এবং দাদা মরহুম ওয়াহেদ বক্স চৌধুরী এই বিদ্যালয়ের জমি দান করেছিলেন। বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব। সরকারি প্রতিষ্ঠান হলেও স্থানীয়দের সমন্বিত উদ্যোগে এগিয়ে যেতে হবে।

তিনি নিয়মিত বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজন ও শিক্ষকদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102