সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা  

সড়কের পাশে ট্রাক স্ট্যান্ড না করার দাবিতে ঢাকা- না’গঞ্জ লিঙ্ক রোড অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের বিপরীতে লামাপাড়া এলাকায় সড়কের পাশে ট্রাক স্ট্যান্ড স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় শিল্পকারখানার মালিক, শ্রমিক ও বাসিন্দারা। রবিবার দুপুরে এ প্রতিবাদ কর্মসূচির সময় লিংক রোড ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভকারীরা, যার ফলে রাস্তার দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, সরকারি এ জমিতে ট্রাক স্ট্যান্ড করা হলে এলাকায় যানজট ও অস্থিরতা বাড়বে, যা সামাজিক শান্তি বিনষ্ট করবে। এছাড়া, উল্টো পাশে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকায় দেশি-বিদেশি দর্শকদের সামনে ট্রাক স্ট্যান্ডের অবস্থান এলাকার সৌন্দর্য নষ্ট করবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, বাড়িঘর ও প্রতিষ্ঠানবিহীন স্থানে মাটি ভরাট করে ট্রাক ও যানবাহনের পার্কিং ব্যবস্থা করা হচ্ছে, যাতে মূল সড়কে যানবাহন দাঁড়িয়ে যানজট সৃষ্টি না করে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড জেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা ইতিমধ্যে ৬ লেনে উন্নীত করা হয়েছে। এলাকাবাসীর উদ্বেগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে তিনি জানান।

স্থানীয়দের আশঙ্কা, ট্রাক স্ট্যান্ড স্থাপন হলে পরিবেশ দূষণ ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। তারা বিকল্প স্থানে ট্রাক স্ট্যান্ড স্থানান্তরের দাবি জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102