শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

সিদ্ধিরগঞ্জে সিগারেটের টুকরো থেকে ৩ দোকানে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০৪ 🪪

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিগারেটের অবশিষ্টাংশ থেকে তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিসি ৮ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী আর.কে স্পিনিং মিল সংলগ্ন নতুন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বিকেল সোয়া ৫টার দিকে আব্দুল হাইয়ের ডেকোরেটর দোকান এবং আব্দুর রশিদের ঝুটের গোডাউন ও ওয়েস্টেজ ড্রামের গুদামে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার স্টেশনের দায়িত্বশীল আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের অবশিষ্টাংশ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।”

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্ত চলছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102