সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

ঢাকা- না’গঞ্জ লিঙ্ক রোডের সাইনবোর্ড এলাকায় অবৈধ পোস্টার ও স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩০ 🪪

জেলা পরিষদ থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে লাগানো ব্যানার, পোস্টার ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে তৈরি অবৈধ দোকান, স্থাপনা এবং পার্কিং করে যানজট সৃষ্টিকারী বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন সরিয়ে ফেলা হয়। এসব যানবাহনের চালকদের অবৈধভাবে রাস্তা দখল না করতে সতর্ক করা হয়।

অভিযানের শেষ পর্যায় সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

এই অভিযানের মাধ্যমে সাইনবোর্ড এলাকার যান চলাচল ও পরিবেশের উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102