সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা  

ফতুল্লায় ২১ বছর পর মুরাদ হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০৪ সালের আলোচিত কিশোর মুরাদ হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুম (৪৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

২০০৪ সালের আগস্টে ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার কিশোর মুরাদ (পনির হোসেনের ছেলে)কে তার বাসা থেকে ডেকে এনে মাসুম ও তার সহযোগীরা হত্যা করে। মুরাদের মা সাহারা খাতুন ফতুল্লা থানায় হত্যার মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মাসুম পলাতক ছিল।

র‍্যাব অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাসুমকে তার এলাকা থেকে আটক করে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই হত্যাকাণ্ডের অন্যান্য আসামির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই মামলার রায় ও গ্রেপ্তার স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি করেছে, কারণ মুরাদ হত্যাকাণ্ড ফতুল্লায় দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102