রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

নারায়ণগঞ্জে অবৈধ ব্যানার ও সাইনবোর্ড অপসারণে মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিবেশবান্ধব কর্মসূচি ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ”এর অংশ হিসেবে আজ একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে চাষাড়া মোড় থেকে পঞ্চবটী সড়কের পুলিশ লাইন্স পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

এ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা প্রদান করে। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৩ ট্রাক পরিমাণ অবৈধ ব্যানার ও সাইনবোর্ড সরানো হয়।

জেলা প্রশাসনের এই উদ্যোগ নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন রাখার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযানের সন্তোষ প্রকাশ করে শহরের পরিবেশ উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গ্রিন অ্যান্ড ক্লিন’ নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় আগামীতেও পরিবেশ রক্ষা ও নগর সৌন্দর্য বাড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102