মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩৪৭ 🪪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হবে। এ উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।’

শুভেচ্ছা বার্তার শেষ দিকে শেখ হাসিনা বলেন, ‘সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ঈদ মোবারক।’

বাসস

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102