বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি – এ্যাড, টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৪ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিগত ষোল বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে জিম্মি করে হত্যা, গুম ও খুনের মাধ্যমে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছিল। আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শনিবার (২৯শে মার্চ) বাদ আসর নগরীর শিশু কল্ল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ছাত্র নেতা খায়রুল কবির মুন্না’র আয়োজনে ঈদ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন আমার রাজনৈতিক নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জিয়ার সৈনিকদের কাজ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া চাই। নেত্রী যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন এবং আমরা আগামী ঈদ তারেক রহমানকে সাথে নিয়ে করতে পারি।

এসময় সাবেক ছাত্র নেতা খায়রুল কবির মুন্না’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ শামিম আহমেদ, মোঃ মাসুম আহমেদ, মোঃ আক্তার হোসেন, মোঃ মনির হোসেন সহ প্রমূখ।

ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও নারী – পুরুষের মাঝে মানসম্পন্ন উন্নত ঈদ সামগ্রী বিতরন করা হয়

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102