সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক – বদু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫৭ 🪪

বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বদিউজ্জামান বদু বলেছেন খালেদা জিয়া বিএনপির ঐক্যের প্রতীক থেকে জাতীয় ঐকের প্রতীকে রুপান্তরিত হয়েছেন। চিকিৎসার উদ্দেশ্যে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছে। নিঃসন্দেহে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে রাজনৈতিক অবস্থায় সক্রিয় হবেন। এ প্রত্যাশা এখন সকলের। খালেদা জিয়ার উপস্থিতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বৃহস্পতিবার ২৭ মার্চ শহরের মন্ডলপাড়া ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানে খ.ম সুলতানের সভাপতিত্বে ও নজরুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র মাহে রমজান উদযাপন উপলক্ষে মাদার অফ ডেমোক্রেসি আপসহীন দেশনেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নাজির আহমেদ,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুজন মাহমুদ,শ্রমিক ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান লিটন, শ্রমিক ইউনিয়ন এর সদস্য সচিব শামীম আহম্মেদ,শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মনির মল্লিক, বিশিষ্ট ব্যাংকার আজগর মিয়া,আকবর খন্দকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102