বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ফতুল্লায় হৃদয় গ্রুপের পক্ষ থেকে দেড় হাজার লোকের মাঝে ঈদ উপহার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫৬ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হৃদয় গ্রুপের পক্ষ থেকে দেড় হাজার লোকের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিছ বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) সকালে ফতুল্লার লালখাঁয় ঈদ উপহার বিতরণ করা হয়।
এদিকে ফতুল্লার লালখাঁ এলাকায় অবস্থিত হৃদয় গ্রুপ প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে তালিকা তৈরি করে ১৫’শ লোকের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিছ বিতরণ করা হয়।
এদিকে হৃদয় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ করা হয়। আর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ হান্নানুর রফিক রঞ্জু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় গ্রুপের চেয়ারম্যান নার্গিস রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক মাদবর, আবুল হোসেন, আমির হোসেন, দুলাল মিয়া, আহম্মেদ হোসেন, কামাল হোসেন, হৃদয় গ্রুপের ডাইরেক্টর মোঃ লিটন হোসেন, ডাইরেক্টর তামান্না রহমান, রাফিদুর রহমান হৃদয় প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102