বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের জিটিসি শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৮০ 🪪
মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নিয়ন্ত্রণাধীন সরকারি তোলারাম কলেজ (জিটিসি) শাখার ইফতার মাহফিল ও জিটিসি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর আইসিএবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচএম শাহীন আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান, জিটিসি শাখার সাবেক সভাপতি মুহাম্মদ তাজউদ্দিন আহমেদ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মো. মিরাজুল ইসলাম ও মো. ইকবাল হোসেন প্রমুখ।

ইসলামী ছাত্র আন্দোলন জিটিসি শাখার সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ বায়জিদ সিকদার, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মৃদুল এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সানিম হোসেন (সিমান্ত)।

অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা সংগঠনের লক্ষ্য অর্জনে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102