বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে না’গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৬ 🪪
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ  সমাবেশ করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।  শনিবার (২২শে মার্চ) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ নগরীর চাষহাড়া শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির মহানগরের মুখপাত্র মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মোঃ মাহফুজ খান, যুগ্ম-সদস্য সচিব মুফতি তোফাজ্জল হোসেন, জেলা কমিটির সংগঠক মাসুম বিল্লাহ ফারাবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফুজ খান বলেন, এটি একটি সন্ত্রাসী সংগঠন, যাকে রাজনৈতিকভাবে সাধারণ মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে। যার দলীয় প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন সেই সংগঠনকে ফিরিয়ে আনার একটি অপচেষ্টা চলছে। গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট কাঠামোতে নির্যাতন, গুম, খুন, অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এই সন্ত্রাসী সংগঠনকে ঘৃণাভরে আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করছি। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া সচেষ্ট হন, সাবধান হয়ে যান।

মাসুম বিল্লাহ ফারাবী বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাত্র-জনতা কখনোই তা মেনে নিবে না। আওয়ামীলীগের এ দেশে রাজনীতি করার কোনো পথ নেই। আপনারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, এর পরিণতি খারাপ হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক জাহিদুল ইসলাম বাঁধন, সংগঠক সিফাত দেওয়ান, মহানগরের মূখ্য সংগঠক নূরে আরাফাত আদর সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102