বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

 ৫ই আগষ্টে শেখ হাসিনার পতন ইতিহাসে বিরল -জুনায়েদ আল হাবিব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬৮ 🪪
নারায়ণগঞ্জের ঈদগাহে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্দ্যেগে উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎

‎শুক্রবার ( ২১শে মার্চ ) বিকেলে নগরীর  জামতলা এলাকায়  ”কেন্দ্রীয় ঈদগাহ মাঠে” হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উনমুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ ‎ ‎

প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আওয়ামীলীগের নামে বাংলাদেশে কোন রাজনীতি থাকবে না। যারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চায়, তাদেরও ৫ আগষ্টের মতো উৎখাত করা হবে। শেখ হাসিনাকে ফাসির কাষ্ট্রে ঝোলানোর আগে বাংলাদেশে কোন নির্বাচন হবেনা।

তিনি আরও বলেন, ‎ ‎গত ১৫ বছর যে ফ্যাসিবাদ আমাদের উপর স্ট্রিমরোলার চালিয়েছে তারা আমাদের কিনারায়ও আসতে পারবে না। পৃথিবীতে অনেক সরকার পতন হয়েছে, কিন্তু ৫ আগষ্ট যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে এটা ইতিহাসে বিরল।  ‎ ‎ ‎ ‎

‎নারায়নগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতী মুনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী হারুন অর রশিদ, মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, নারায়নগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, যুগ্ম সম্পাদক মাওলানা শাহজাহান, হযরত মাওলানা আবদুল হাকিম, গন অধিকার পরিষদের সভাপতি ইন্জিনিয়ার আরিফুল হক ভূঁইয়া, নারায়নগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102