বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ফতুল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩২ 🪪
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ আহত ছাত্রদল নেতাদের সুস্থ্যতা কামনায় 
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে ফতুল্লার দেলপাড়া মির্জা বাড়ির মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাঈমুর রনক, কুতবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আকতার মোল্লা, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, ছাত্রদল রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দীল মোহাম্মদ দিলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম আনিস, কুতুবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: জামান, বিএনপি নেতা দুলাল ভূইয়া, যুবদল নেতা মাহাবুব হোসেন, মাকসুদুল ইসলাম লিখন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা রানা মোল্লা, হাসিবুল ইসলাম হাসিব, আরাফাত ইসলাম জয়, জুবায়ের মোল্লা, মোঃ সিয়াম, মোহাম্মদ সাইদুল,
 সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেম, তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে। দলের নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি, জবরদখল সহ অপরাধ কর্মকান্ড করলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবে। কেউ যদি দলের নাম ভেঙে সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল করে থাকে তাকে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে। এমনকি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক ভাবে সাবধান করে বলে দিতে চাই এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান আমাদের নেতা তারেক রহমানের হার্ডলাইনে কারো অস্তিত্ব থাকবে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102