বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আমরা সেই ফ্যাসিস্ট সরকার আর চাই না: মুফতি মনির হোসেন কাসেমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২১ 🪪

স্বৈরাচার, ফ্যাসিবাদের জায়গা এই বাংলার মাটিতে আর হবে না। গত ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে হত্যার রাজনীতি কায়েম করা হয়েছিল। আলেম-ওলামাদের কারাবন্দি করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ, ছাত্র-জনতা এক হয়ে সেই ফ্যাসিবাদকে এই দেশ থেকে বিতারিত করেছে। তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে না

রোববার (১৬ মার্চ) বিকেলে ফতুল্লার মুসলিমনগরে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মীর আহম্মদুল্লাহ ফুয়াদ প্রমূখ। এছাড়া স্থানীয় বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

মুফতি মনির হোসেন কাসেমী আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের ব্যক্তি জীবনে পরিবর্তন আনতে হবে। তাহলেই আমাদের সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আসবে। আমরা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চাই। একটি সুখী-সুন্দর দেশ দেখতে চাই।

মাওলানা আব্দুল মজিদ বলেন, এমন একটি গোষ্টি রাষ্ট্র ক্ষমতায় বসেছিল যারা ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাতো। আলেমদের নির্যাতন করতো। মহান রাব্বুল আল আমিন সেই ফ্যাসিবাদকে হটিয়েছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকার আর চাই না।

শফিকুল ইসলাম বলেন, আগামি দিনে ফ্যাসেবাদ মুক্ত রাষ্ট্র কায়েম করাই আমাদের লক্ষ্য। আমরা যদি আয়াদর্শ রাষ্ট্র দেখতে চাই, তাহলে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। সবার প্রতি আহ্বান যেনো আমরা ফ্যাসিবাদের নেতাকর্মীদের মতো না হয়ে যাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102