বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বৈষম্যহীন রাষ্ট্রে আমরা সবাই সমান — আব্দুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৮ 🪪
নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত ইসলামের আমির আব্দুল জব্বার বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্রে আমরা সবাই সমান, শ্রমিকরা এখন থেকে আর কারো গোলামি করবেনা, গোলামি করবে একমাত্র আল্লাহর। বন্ধু সাজার ভান করে কেউ যদি প্রভু সাজতে আসে আমরা সবাই তাদের ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। 
শুক্রবার (১৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতিতে দেখেছি শ্রমিকের প্রাপ্য না দিয়ে বড় বড় কথা বলেছেন তারা আজ কোথায়?  একটি কথা সবারই মনে রাখা দরকার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এসময় তিনি শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া বাস্তবায়নে পাশে থাকার আহবান জানান।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুুল মোমিনের সভাপতিত্বে উপহার প্রদান কালে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি সোলোয়মান মুহাম্মদ মুন্না, সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল সহ-সভাপতি মোশারফ হোসেন দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার মহানগরী অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন ট্রেড সম্পাদক এরশাদ শিকদার সহ অন্যন্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102