শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

সিন্ডিকেটের নির্দেশে কথা না বললে তাদের চাকরি থাকবে না : টিটু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৪ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, আপনারা সবাই অবগত আছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড: বারী ভুইয়া ২০০৭ সালের নির্বাচনের পর কোর্টে হলফনামা দিয়ে বিএনপি রাজনীতি করবে না এমন অঙ্গিকার করে মামলার জামিন চাওয়া নেতা যদি আমাদের মত নেতাদের বহিস্কার দাবি করে এটা হাস্যকর ব্যাপার। আমরা বিএনপির নির্যাতিত নেতা। সৈরাচার হাসিনার শাসন আমলে ফতুল্লা থানার বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে আমি একজন। আর সংবাদ সম্মেলন করেছে তাদেরকে আমি দেখলাম তারা তো একটি সিন্ডিকেটের প্রধানের নির্দেশ মোতাবেক কথাবাতর্তা বলেন। সিন্ডিকেটের নির্দেশে কথা না বললে তাদের চাকরি থাকবে না। 
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়াডর্ড বিএপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহিদুল ইসলাম টিটু আরো বলেন, আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক একটু আবল তাবল বলেই থাকেন। মাঝে মধ্যে তার মাথাটা খারাপ হয়ে যায়। সে কি যে বলেন সে নিজেই বলতে পারেন না। আবল তাবল কথা বলার পর আমি যদি ওনাকে ফোন দিয়ে বলি তখন তিনি বলেন আমি আসলে বুঝতে পারি নাই। আমাকে যদি আগে বলতে তাহলে এটা হতো না।
তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনে তারা বলেছে, আমরা আওয়ামী লীগের লোকদের পূর্ণবাসন করতে চাই। আপনারা ঐ দিন আমার বক্তব্য শুনেছেন, একটি মিডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সকল ধরনের লোকজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। আমরা সামাজিকতার হিসাবে বক্তব্য দিয়েছি। আমি আওয়ামী লীগের দোসরদের পূর্ণবাসন কিংবা বহিষ্কারের প্রত্যাহার করার চেষ্টা করছি না। এটা দলের হাইকমান্ডের বিষয় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব। আমি সিটি নেয়ার কেউ না।
আমি কারো পক্ষে কথা বলি নাই। সামাজিকতার হিসেবে আমি কথা বলেছি। আর মনিরুল আলম সেন্টু আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উনি আমার আগ থেকে বিএনপির রাজনীতি করেন। সন্ত্রাসী শামীম ওসমানের চাপে পড়ে উনি নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন। আমাদের এই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা যেই ধরনের বক্তব্য দিয়েছে সেই আলোকে আমি বলেছি। আমার মনে হয় এই অঞ্চলে যারা আছেন চেয়ারম্যান এর ধারা কোন ক্ষতি হয় নাই। যেটা সত্য কথা আমি সেটা বলেছি।
তিনি আরো বলেন, আজকে সংবাদ সম্মেলনে যাদেরকে আপনারা দেখেছেন, তাদের মধ্যে থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সাহেব সহ আরো অনেকে আছে কেউ কি বলতে পারবে তারা একদিন জেল খেটেছে। তারা গিয়াস উদ্দিন সাহেব জেলা বিএনপির আহবায়ক হওয়ার পর স্বপ্নের পুষনে মাঠে নামে এবং পদ পদবীতে আসেন। আমরা কিন্তু সেটা না, আমরা ওয়ার্ড পর্যায় থেকে উঠে এসে আজকে এই পর্যায়ে এসেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ।
অনুষ্ঠানটি সাবর্বিক ভাবে পরিচালনা করেন বিএনপি নেতা মজিবুর রহমান তপন, আমিনুল ইসলাম কাজল,
হারুন অর রশিদ হীরন খান, নুরুল ইসলাম তেলা, ইয়াছিন রহমান সুমন, মোস্তাফিজুর রহমান ছোট টিটু।
এসময় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম রাজ, যুবদল নেতা রানা, বিএনপি নেতা নুর হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102