বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মামুর্দী গ্রামের নিম্ন আয়ের মানুষের মধ্যে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৭ 🪪
রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের উদ্যোগে জামায়াতে ইসলামী কর্মী মালেশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্বাবধানে শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে
শনিবার (০১ মার্চ) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মামুর্দী   গ্রামে এই নিম্ম আয়ের মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ হয়।
সনমান্দী ইউনিয়ন আমির মাওলানা আবদুল মুমিনের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ড.ইকবাল হোসেন ভূঁইয়া।প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা  জামায়াতের ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ড.ইকবাল হোসেন ভূঁইয়া বলেন,জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সারা বছর জুড়ে সমাজ সেবা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
রসুল (স.) রমজান মাস আসার আগেই যেভাবে পদক্ষেপ নিতেন, সেই আলোকে আমরাও প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে মুসলমানরা যাতে ফরজ দায়িত্বগুলো শান্তি ও স্বস্তির সঙ্গে পালন করতে পারেন, সেজন্য অতীতে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এসব আয়োজন রাষ্ট্র করবে।
তিনি আরও বলেন, “যদি সমাজে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না। আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি পরিবারের মাঝে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া, ইনশাআল্লাহ ধীরে ধীরে তা বাস্তবায়ন করবো।”
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সোনারগাঁ উপজেলা দক্ষিণের ওলামা প্রধান ফৌরদীস খাঁন,মামুদ্দী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ও সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমির হামজা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102