বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা’র অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ 🪪

বৃদ্ধাশ্রম নয়, পরিবার হউক সুরক্ষিত বাসযোগ্য স্থান” এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক সেবামূলক মানবিক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা এর অভিষেক (২০২৫-২০২৯) আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

ও-ই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লিডারশীপ স্টাডিজ ফাউন্ডেশন (এএসএফ) লেখক ও কলামিস্ট ও গ্লোবাল ভয়েসখ্যাত পাবলিক স্পীকার সিনহা এম. এ. সাঈদ, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, দৈনিক খবরের পাতা এর সম্পাদক ও প্রকাশক এড. মাহবুবুর রহমান মাসুম, দৈনিক দেশের আলো এর সম্পাদক আনিসুল ইসলাম সানি , রোটারি ক্লাব অফ রাজধানী সোনারগাঁ রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ এর পাস্ট প্রেসিডেন্ট এম. তাজিমুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দগণ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু তার বক্তব্য রাখেন।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে সমাজের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরিশেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন- কবি কাজী আনিসুল হক হীরা ও আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102