বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

মুনা’র নেতৃত্বে ছাত্র ফেডারেশন প্রভাত ফেরি ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ 🪪
আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ৫২’র ভাষা আন্দোলনের শহীদসহ  মুক্তি সংগ্রামের সকল লড়াকুদের স্মরণে প্রভাত ফেরি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয় থেকে র‍্যালি শুরু করে বি বি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়৷ পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ  সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, অর্থ সম্পাদক শাহিন মৃধাসহ জেলা কমিটির নেতৃবৃন্দরা। এছাড়াও  নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহবায়ক মৌমিতা নূর, সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান,যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ” মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল প্রতিবাদ, আর সেই প্রতিবাদই আমাদের সংগ্রামের শক্তি দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই চেতনা আজও আমাদের পথ দেখায়, অধিকার আর ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেয়।
তিনি আরও বলেন ভাষা শহীদরা শুধু ভাষার জন্য নয়, বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজও ছাত্রসমাজ সেই স্বপ্ন নিয়েই লড়ছে— সবার জন্য সমান শিক্ষা, গণতন্ত্র আর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।
শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘২১শে ফেব্রুয়ারি শুধু স্মরণ করার দিন নয়, এটি নতুন শপথ নেওয়ার দিন— অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। আমরা প্রতিজ্ঞা করছি, আপামর ছাত্রসমাজকে সংগঠিত করে ভাষার মর্যাদা রক্ষা, মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন লড়াই অব্যাহত রাখবে।।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102